Back to Library
Devotional

তুই পাষাণগিরির মেয়ে হলি Tui Pashangirir Meye Holi

Kazi Nazrul Islam

Tui Pashangirir Meye Holi lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুই পাষাণগিরির মেয়ে হলি
পাষাণ ভালো বাসিস বলে।
মা গলবে কি তোর পাষাণ-হৃদয়
তপ্ত আমার নয়নজলে॥

তুই বইয়ে নদী পিতার চোখে
লুকিয়ে বেড়াস লোকে লোকে;
মহেশ্বরও পায় না তোকে
পড়ে মা তোর চরণতলে॥

কোটি ভক্ত যোগী ঋষি
ঠাঁই পেল না তোর চরণে।
তাই ব্যথায় রাঙা তাদের হৃদয়,
জবা হয়ে ফোটে বনে।
আমি শুনেছি মা ভক্তিভরে
মা বলে যে ডাকে তোরে,
(তুই) অমনি গলে অশ্রুলোরে
ঠাঁই দিস তোর অভয় কোলে॥

Read in Banglish
Tui pashangirir meye holi Pashan bhalo basis bole. Ma golbe ki tor pashan-hridoy Topto amar noyonjole. Tui boiye nodi pitar chokhe Lukiye beras loke loke; Moheshworo pay na toke Pore ma tor chorontole. Koti bhokto jogi rishi Thai pelo na tor chorone. Tai byathay ranga tader hridoy, Joba hoye phote bone. Ami shunechi ma bhoktibhore Ma bole je dake tore, (Tui) omoni gole oshrulore Thai dis tor obhoy kole.

Related songs

More songs you may enjoy.

Devotional

Shakter Tui Bhokto Shyama

শক্তের তুই ভক্ত শ্যামা

Kazi Nazrul Islam

"শক্তের তুই ভক্ত শ্যামা (তোরে) যায় না পাওয়া কেঁদে। (তাই) শক্তিসাধক রাখে তোরে ভক্তিডোরে বেঁধে॥"

Devotional

Kalo Meyer Payer Tolay

কালো মেয়ের পায়ের তলায়

Kazi Nazrul Islam

"কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। (তার) রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।।"

Devotional

Ma Ami Tor Ondho Chele

মা আমি তোর অন্ধ ছেলে

Kazi Nazrul Islam

"মা! আমি তোর অন্ধ ছেলে হাত ধরে মোর নিয়ে যা মা! পথ নাহি পাই, যে দিকে চাই দেখি আঁধার ঘোর ত্রিযামা॥"

Devotional

Matlo Gagono Angone Oi

মাতল গগন-অঙ্গনে ওই

Kazi Nazrul Islam

"মাতল গগন-অঙ্গনে ওই আমার রণ-রঙ্গিণী মা। সেই মাতনে উঠল দুলে ভূলোক দ্যুলোক গগন-সীমা॥"

Devotional

Raksha-Kalir Raksha-Kabach Ache Amay Ghire

রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে

Kazi Nazrul Islam

"রক্ষা-কালীর রক্ষা-কবচ আছে আমায় ঘিরে। মায়ের পায়ের ফুল কুড়িয়ে বেঁধেছি মোর শিরে॥ মা-র চরণামৃত খেয়ে অমৃতে প্রাণ আছে ছেয়ে,"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Discussion

Public comments for Tui Pashangirir Meye Holi are available on the discussion page.

View discussion