Back to Library
Melancholic

তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে Tumi Bhorer Shishir Raater Noyon-Pate

Kazi Nazrul Islam

Tumi Bhorer Shishir Raater Noyon-Pate lyrics by Kazi Nazrul Islam (1933). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুমি ভোরের শিশির রাতের নয়ন-পাতে।
তুমি কান্না পাওয়াও কাননকে গো
ফুল-ঝরা প্রভাতে॥

তুমি ভৈরবী সুর উদাস বিধুর,
অতীত দিনের স্মৃতি সুদূর,
তুমি ফোটার আগের ঝরা মুকুল
বৈশাখী হাওয়াতে॥

তুমি কাশের ফুলের করুণ হাসি
মরা নদীর চরে,
তুমি শ্বেত-বসনা অশ্রুমতী
উৎসব-বাসরে।

তুমি মরুর বুকে পথ-হারা
গোপন ব্যথার ফল্গুধারা,
তুমি নীরব বীণা বাণীহীনা
সংগীত-সভাতে।

Read in Banglish
Tumi bhorer shishir raater noyon-pate. Tumi kanna paoao kanonke go phul-jhora probhate. Tumi bhairabi sur udas bidhur, otit diner smriti sudur, tumi photar ager jhora mukul boishakhi haoyate. Tumi kasher phuler korun hashi mora nodir chore, tumi shet-bosona oshrumoti utsob-basore. Tumi morur buke poth-hara gopon bethar pholgudhara, tumi nirob bina banihina sangeet-sobhate.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Hridoy-Soroshi Dulale Poroshi

হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি

Kazi Nazrul Islam

"হৃদয়-সরসী দুলালে পরশি গত নিশি। নিশিশেষে চাঁদ – পূর্ণিমা চাঁদ – গেলে মিশি, গত নিশি॥"

Melancholic

Mor Buk-Bhora Chilo Asha

মোর বুক-ভরা ছিল আশা

Kazi Nazrul Islam

"মোর বুক-ভরা ছিল আশা ছিল প্রাণ-ভরা ভালোবাসা। হায় আসিল সে যবে কাছে মোর মুখে সরিল না ভাষা॥"

Melancholic

Shunno E Buke Pakhi Mor Ay

শূণ্য এ বুকে পাখি মোর আয়

Kazi Nazrul Islam

"শূণ্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয় ফিরে আয়। তোরে না হেরিয়া সকালের ফুল অকালে ঝরিয়া যায়।।"

Melancholic

Bol Re Tora Bol Ore O Akash-Bhora Tara

বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা

Kazi Nazrul Islam

"বল রে তোরা বল ওরে ও আকাশ-ভরা তারা! আমার নয়ন-তারা কোথায়, কোথায় হল হারা? দৃষ্টিতে তার বৃষ্টি হত তোদের অধিক আলো, আঁধার করে আমার ভুবন কোথায় সে লুকাল?"

Romantic

Ghore Jodi Ele Priyo

ঘরে যদি এলে প্রিয়

Kazi Nazrul Islam

"ঘরে যদি এলে প্রিয় নাও একটি খোঁপার ফুল। আমার চোখের দিকে চেয়ে ভেঙে দাও মনের ভুল॥"

Romantic

Nai Porile Noton Khonpay

না-ই পরিলে নোটন খোঁপায়

Kazi Nazrul Islam

"না-ই পরিলে নোটন খোঁপায় ঝুমকো-জবার ফুল। এমনি এসো লুটিয়ে পিঠে আকুল এলোচুল॥"

Discussion

Public comments for Tumi Bhorer Shishir Raater Noyon-Pate are available on the discussion page.

View discussion