তুমি বুঝলে না কোনো দিনও
আমার মনের বেদনা
যদি কোনো রাতে কখনো আমায়
মনে পড়ে আর কেঁদো না
কত রাত গেছে কেঁদে কেঁদে
বলেছি তোমায় আমি সেই কথা
রেখেছো কি মনে আজো আমারে
আছে কি সেই মালা তেমনি গাঁথা
ছিঁড়ে ফেলো তারে তুমি
স্মৃতির বীণা আর সেধো না
জোনাকিরা জ্বলে নেভে
চেয়ে চেয়ে দেখি আমি একা
আসবে বলে গেছো চলে
হলো না তোমায় আর শেষ দেখা
যেও ভুলে সেই চেনাসুর
মিলনের রাখী আর বেঁধো না
Discussion
Public comments for Tumi Bujhle Na Kono Dino are available on the discussion page.
View discussion