Back to Library
Devotional

তুমি যে আমারে চাও আমি সে জানি Tumi Je Amare Chao Ami Se Jani

Rabindranath Tagore

Tumi Je Amare Chao Ami Se Jani lyrics by Rabindranath Tagore (1904). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 16, 2026

Lyrics

তুমি যে আমারে চাও আমি সে জানি।
কেন যে মোরে কাঁদাও আমি সে জানি ॥

এ আলোকে এ আঁধারে কেন তুমি আপনারে
ছায়াখানি দিয়ে ছাও আমি সে জানি ॥

সারাদিন নানা কাজে কেন তুমি নানা সাজে
কত সুরে ডাক দাও আমি সে জানি।

সারা হলে দে’য়া-নে’য়া দিনান্তের শেষ খেয়া
কোন্‌ দিক-পানে বাও আমি সে জানি ॥

Read in Banglish
Tumi je amare chao ami se jani. Keno je more kadao ami se jani. E aloke e andhare keno tumi apanare Chhayakhani diye chao ami se jani. Saradin nana kaje keno tumi nana saje Koto sure dak dao ami se jani. Sara hole deya-neya dinanter shesh kheya Kon dik-pane bao ami se jani.

Related songs

More songs you may enjoy.

Devotional

Lukiye Aaso Andhar Rate

লুকিয়ে আস আঁধার রাতে

Rabindranath Tagore

"লুকিয়ে আস আঁধার রাতে তুমিই আমার বন্ধু, লও যে টেনে কঠিন হাতে তুমি আমার আনন্দ।"

Devotional

Rajpurite Bajay Banshi Belasheshar Tan

রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান

Rabindranath Tagore

"রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান। পথে চলি, শুধায় পথিক 'কী নিলি তোর দান' ॥"

Devotional

Sukhe Amay Rakhbe Keno

সুখে আমায় রাখবে কেন

Rabindranath Tagore

"সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে ॥ যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি--"

Devotional

Har Mana Har Porabo Tomar Gole

হার-মানা হার পরাব তোমার গলে

Rabindranath Tagore

"হার-মানা হার পরাব তোমার গলে। দূরে রব কত আপন বলের ছলে।"

Devotional

Har Manale Go

হার মানালে গো, ভাঙিলে অভিমান

Rabindranath Tagore

"হার মানালে গো, ভাঙিলে অভিমান হায় হায়। ক্ষীণ হাতে জ্বালা ম্লান দীপের থালা হল খান্‌ খান্‌ হায় হায়॥"

Devotional

Jatakhon Tumi Amay Bosiye Rakho

যতখন তুমি আমায় বসিয়ে রাখ

Rabindranath Tagore

"যতখন তুমি আমায় বসিয়ে রাখ বাহির-বাটে ততখন গানের পরে গান গেয়ে মোর প্রহর কাটে ॥"

Discussion

Public comments for Tumi Je Amare Chao Ami Se Jani are available on the discussion page.

View discussion