তুমি যে এসেছ মোর ভবনে রব উঠেছে ভুবনে ॥
নহিলে ফুলে কিসের রঙ লেগেছে, গগনে কোন্ গান জেগেছে,
কোন্ পরিমল পবনে ॥
দিয়ে দুঃখসুখের বেদনা আমায় তোমার সাধনা।
আমার ব্যাথায় ব্যথায় পা ফেলিয়া এলে তোমার সুর মেলিয়া,
এলে আমার জীবনে ॥
Read Tumi Je Esecho Mor Bhobone in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1914
তুমি যে এসেছ মোর ভবনে রব উঠেছে ভুবনে ॥
নহিলে ফুলে কিসের রঙ লেগেছে, গগনে কোন্ গান জেগেছে,
কোন্ পরিমল পবনে ॥
দিয়ে দুঃখসুখের বেদনা আমায় তোমার সাধনা।
আমার ব্যাথায় ব্যথায় পা ফেলিয়া এলে তোমার সুর মেলিয়া,
এলে আমার জীবনে ॥
More songs you may enjoy.
সেই তো তোমার পথের বঁধু সেই তো
Rabindranath Tagore
"সেই তো তোমার পথের বঁধু সেই তো। দূর কুসুমের গন্ধ এনে খোঁজায় মধু সেই তো ॥"
শুভ্র আসনে বিরাজ’ অরুণছটামাঝে
Rabindranath Tagore
"শুভ্র আসনে বিরাজ' অরুণছটামাঝে, নীলাম্বরে ধরণী'পরে কিবা মহিমা তব বিকাশিল ॥"
তিমিরবিভাবরী কাটে কেমনে
Rabindranath Tagore
"তিমিরবিভাবরী কাটে কেমনে জীর্ণ ভবনে, শূন্য জীবনে-- হৃদয় শুকাইল প্রেম বিহনে ॥"
আজি রাজ-আসনে তোমারে
Rabindranath Tagore
"আজি রাজ-আসনে তোমারে বসাইব হৃদয়মাঝারে ।। সকল কামনা সঁপিব চরণে অভিষেক-উপহারে ।।"
বেলা গেল তোমার পথ চেয়ে
Rabindranath Tagore
"বেলা গেল তোমার পথ চেয়ে। শূন্য ঘাটে একা আমি, পার ক'রে লও খেয়ার নেয়ে ॥ ভেঙে এলেম খেলার বাঁশি, চুকিয়ে এলেম কান্না হাসি,"
ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে
Rabindranath Tagore
"ভোরের বেলা কখন এসে পরশ করে গেছে হেসে ॥ আমার ঘুমের দুয়ার ঠেলে কে সেই খবর দিল মেলে-- জেগে দেখি আমার আঁখি আঁখির জলে গেছে ভেসে ॥"
Discussion
Public comments for Tumi Je Esecho Mor Bhobone are available on the discussion page.
View discussion