তুমি কোন্‌ পথে যে এলে পথিক Tumi Kon Pothe Je Ele Pothik

তুমি কোন্‌ পথে যে এলে পথিক আমি দেখি নাই তোমারে।
হঠাৎ স্বপন-সম দেখা দিলে বনেরই কিনারে॥

ফাগুনে যে বাণ ডেকেছে মাটির পাথারে।
তোমার সবুজ পালে লাগল হাওয়া, এলে জোয়ারে।
ভেসে এলে জোয়ারে— যৌবনের জোয়ারে॥

কোন্‌ দেশে যে বাসা তোমার কে জানে ঠিকানা।
কোন্‌ গানের সুরের পারে তার পথের নাই নিশানা।
তোমার সেই দেশেরই তরে আমার মন যে কেমন করে—
তোমার মালার গন্ধে তারি আভাস আমার প্রাণে বিহারে॥

বাংলিশ/Banglish

Tumi kon pothe je ele pothik ami dekhi nai tomare. Hothat swapon-somo dekha dile boneri kinare. Phagune je ban dekeche matir pathare. Tomar sobuj pale laglo hawa, ele joware. Bhese ele joware-- jouboner joware. Kon deshe je basa tomar ke jane thikana. Kon ganer surer pare tar pother nai nishana. Tomar sei desheri tore amar mon je kemon kore-- Tomar malar gondhe tari abhas amar prane bihare.

Discussion

Public comments for Tumi Kon Pothe Je Ele Pothik are available on the discussion page.

View discussion