তুমি নি রমণীর মনচোরা রে বন্ধু সুনার চান।
তুমি ধন তুমি প্ৰাণ তুমি আমার সে জীবন
তুমি আমার নয়নের মণি রে বন্ধু সুনার চান।
কলসী ভাসাইয়া জলে ও প্রাণবন্ধুরে লইলাম কোলে।
যাউক যাউক কুলমান তোমায় যদি পাই, সুনার চান।
সুনার সুতে সুত বলিয়া বরাশির কলে টুপ গাথিয়া
লুকাই লুকাই নিলায় রাধার প্রাণ রে বন্ধু সুনার চান।
ভাবিয়া রাধারমণ বলে প্ৰেম করিও না শঠের সনে
প্ৰেম করিয়া হইলাম জিতেমারা, রে সুনার চান।
Discussion
Public comments for Tumi Ni Romonir Monchora are available on the discussion page.
View discussion