তুমি ফুল আমি সুতো গাঁথিব মালা।
তাহে মোরেই সহিতে হবে সূচির জ্বালা।
দুলিবে গলে মোর বুকের পরে,
ফেলে দিবে বাসি হলে নিশিভোরে,
আমি বন-কুসুম ঝরি বনে নিরালা।
তব কুঞ্জ-গলি
আসে দখিন-হাওয়া,
আসে চপল অলি।
তারা রূপ-পিয়াসি
তারা ছিঁড়ে না কলি।
তারা বনের বাহিরে মোরে নেবে না কালা।
তবে চলিয়া যাই আমি নিরাশা লয়ে,
না, না, থাকো বুকে শিশির হয়ে,
তব প্রেমে করিব আমি বন উজালা।
Discussion
Public comments for Tumi Phul Ami Suto Gathibo Mala are available on the discussion page.
View discussion