তুমি ঋতু অবর্ণমাস তুমি পঞ্চ ভয় ত্ৰাস
মরণকালে কাল গণি
আশচর্য তোমার লীলা গিরিগর্ভে জপমানা
প্ৰকাশিত ভক্তির কাহিনী।
অপারে ভবের পাড়ি জীর্ণতরী কি তরি
ডুবে মারি সাঁতার না জানি।
আমি যদি মারি ডুবে নামেতে কলঙ্ক রবে
অপযশ রহিবে অবনী।।
তরঙ্গ আকুল নদী তুমি পার করা যদি —
সাঁতার দিয়াছি নাম শুনি–
দুৰ্গা মামে দুঃখ যায় অন্ত যেন কৃষ্ণ পায়
শ্ৰীরাধারমণের এ বাণী।
Discussion
Public comments for Tumi Ritu Abarnamas Tumi Pancha Bhay Tras are available on the discussion page.
View discussion