উদার প্রাতে কে উদাসী এলে।
প্রশান্ত দীঘল নয়ন মেলে॥
স্নিগ্ধ সকরুণ তোমার হাসি
আঘাত করে কেন আমারে আসি?
পাষাণ সম তব মৌন মুরতি
মোর বুকে বিষাদের ছায়া কেন ফেলে॥
উন্মন ভিখারি গো, বল মোর কাছে
শূন্য ঝুলি তব কোন মন যাচে।
অশ্রু-তুষার-ঘন বিগ্রহ তব
গলিয়া পড়িবে প্রেমে কার মালা পেলে॥
Discussion
Public comments for Udar Prate Ke Udasi Ele are available on the discussion page.
View discussion