উদাস বাঁশি বাজল কোন বনে গো প্ৰাণ ললিতে।
বাঁশির স্বরে কান্দে প্ৰাণ ধরাইতে না পারি মোর চিত্তে।
বাঁশি বাজায় শ্যামরায় শুনলে আমার প্রাণ যায়
আয় গো আয় আয় গো আয় আর পারি না গৃহে রহিতে।
ভাইবে রাধারমণ বলে প্ৰেমানলে অঙ্গ জ্বলে গো
জাতকুলমান সব দিয়াছি ঐ কালার পিরিতে।
Discussion
Public comments for Udas Banshi Bajlo Kon Bone Go are available on the discussion page.
View discussion