উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে Udas Udas Dupure Jhara Patar Nupure

উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে
ডাহুক ডাকা মাঠ পেরিয়ে একলা যেয়োনা ।
কাউকে কিছু না বলে বাতাস ভরে আঁচলে
ও সোনা বৌ পঙ্খী হয়ে উড়তে চেয়োনা ।।

সোনা বৌ, গাঁয়ের সীমা ছাড়ালে
বিজন পথের আড়ালে
ওই পাঁজরের পিঞ্জরে মন
ফিরবেনা আর হারালে ।
ডাগর কালো নয়নে অমন বিনা কারণে
নয়নতারা ফুল ফুটিয়ে স্বপ্ন তুমি ছেয়োনা ।।

সোনা বৌ, ঘরের আগল খুলোনা
বাঁশীর ডাকে ভুলোনা
ময়ূর-মুখী হাতের বালায়
রিনিক্ ঝিনিক্ তুলোনা ।
ওভাবে গুনগুনিয়ে যেওনা কিছু শুনিয়ে
পথে পাবে রসিক ডাকাত ওভাবে গান গেয়োনা ।।

বাংলিশ/Banglish

Udas udas dupure jhora patar nupure Dahuk daka math periye ekla jeyona. Kauke kichu na bole batash bhore anchole O sona bou ponkhi hoye urte cheyona. Sona bou, gayer sima charale Bijon pother aarale Oi panjorer pinjore mon Phirbena aar harale. Dagor kalo noyone omon bina karane Noyontara phool phutiye shopno tumi cheyona. Sona bou, ghorer agol khulona Bashir dake bhulona Moyur-mukhi hater balay Rinik jhinik tulona. Obhabe gunguniye jeyona kichu shuniye Pothe pabe roshik dakat obhabe gaan geyona.

Discussion

Public comments for Udas Udas Dupure Jhara Patar Nupure are available on the discussion page.

View discussion