Back to Library
Romantic

আবেশে মুখ রেখে পিয়াল ডালে Abeshe Mukh Rekhe Piyal Dale

Nirmala Mishra

Abeshe Mukh Rekhe Piyal Dale lyrics by Nirmala Mishra (1969). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আবেশে মুখ রেখে পিয়াল ডালে
ওই সাতরঙা পাখি বলে মনের কথা,
গরবী মানিনী তার সাথিরে
বলে নীড় সাজানোর কত কথা–
ও কাঠঠোকরা বউ মান করো না, শোনো কথা ।।

নানান নামের গাছ ভরানো সবুজে
পাতারা সব কাঁপে কিছুই না বুঝে ।
উড়ছে যত ফুলের মেয়ে শোনে তা’
তারই পাশে চুপি চুপি কনকলতা ।।

কাজলা দিঘির ওপারে তার সঙ্গিনী
সেই কথাটি শুনেও যেন মানে না,
কোনো সাড়াই আনে না ।
খবর নিতে শিমূল ওড়ে আকাশে
ভাসিয়ে নিয়ে যায় সে কথা বাতাসে ।
এমনি লগন ফিরিয়ে তুমি দিও না
চিরদিন থাকে না এ উজ্জ্বলতা ।।

Read in Banglish
Abeshe mukh rekhe piyal dale oi satranga pakhi bole moner kotha, gorobi manini tar sathire bole neer sajanor koto kotha– o kath-thokra bou maan koro na, shono kotha. nanan namer gach bhorano sobuje patara sob kape kichui na bujhe. urshe joto fuler meye shone ta’ tari pashe chupi chupi konokolota. kajla dighir opare tar songini sei kothati suneo jeno mane na, kono sarai ane na. khobor nite shimul ore akashe vashiye niye jay se kotha batashe. emni logon firiye tumi dio na chirodin thake na e ujjwolota.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Jaoar Age Jabo Na Ami Tomake Na Bole

যাওয়ার আগে যাব না আমি তোমাকে না বলে

Nirmala Mishra

"যাওয়ার আগে যাব না আমি তোমাকে না বলে শেষ দেখা আর শেষ কথা তাই, হবে না তা’ না হলে॥"

Melancholic

Udas Udas Dupure Jhara Patar Nupure

উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে

Nirmala Mishra

"উদাস উদাস দুপুরে ঝরা পাতার নূপুরে ডাহুক ডাকা মাঠ পেরিয়ে একলা যেয়োনা । কাউকে কিছু না বলে বাতাস ভরে আঁচলে ও সোনা বৌ পঙ্খী হয়ে উড়তে চেয়োনা ।।"

Melancholic

Ora Ghumay Abar Jage

ওরা ঘুমায় আবার জাগে

Nirmala Mishra

"ওরা ঘুমায় আবার জাগে— ওরা স্বপ্ন যে দেখে কত, ওরা আকাশ, বাতাস, চাঁদ, তারা, ফুল– সুখী কে ওদের মত।।"

Romantic

Abar

আবার

Minar Rahman

"তুমি কি আমার হাসিমুখের আবার কারন হবে? তুমি কি আমার শত ভুলের আবার বারণ হবে?"

Romantic

Abar Jokhon

আবার যখন

Minar Rahman

"আবার যখন আকাশ হয়ে বৃষ্টিজলে আটকে পড়ে তোমায় দেখবো তখন তুমি ফিরিয়ে দিও না"

Romantic

Adore Theko

আদরে থেকো

Anupam Roy

"আমার ভাঙা ঘর-দোরে তোমার চলাচল দেখো বুকে ডেকে আনে গানের স্কুল। ঘামে ভেজা পথে যত অসুখের দল স্কেচ পেনে তাকে রাঙাও দুই আঙুল।"

Discussion

Public comments for Abeshe Mukh Rekhe Piyal Dale are available on the discussion page.

View discussion