উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে
সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
জীবের সৌভাগ্য ঘটিল
বিদেশের চান্দ নিজ দেশে এল কি আনন্দ হল
অনর্পিত ধন বিতরিল তিন অভিলাষে।।
ভাবকান্তিবিলাস এই তিন অভিলাষ না হইল প্ৰকাশ
রাধা প্রেমে হইয়া উদাস প্ৰেমানন্দে ভাসে।
শ্ৰী রাধারমণের আশ হইয়ে গৌরাচান্দের দাস পুরাঘব অভিলাষ
গৌরাঙ্গ যার রাখে বিশ্বাস কৃষ্ণ প্ৰেমে ভাসে।।
Discussion
Public comments for Uday Hoilo He Gourangachand Gour Deshe are available on the discussion page.
View discussion