Back to Library
Optimistic

উজান বাওয়ার গান গো এবার Ujan Bawar Gaan Go Ebar

Kazi Nazrul Islam

Ujan Bawar Gaan Go Ebar lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 9, 2026

Lyrics

উজান বাওয়ার গান গো এবার, গাসনে ভাটিয়ালি,
আর গাসনে ভাটিয়ালি।
নতুন আশার চাঁদ উঠেছে কুমড়ো জালির ফালি
যেন কুমড়ো জালির ফালি॥

‍বান এসেছে, বাঁধ ভেঙেছে, নায়ে দোলা লাগে;
আড় বাঁশিতে তান ছেড়ে তুই দাঁড় বেয়ে চল আগে;
দেখ জোয়ার-জলে ডুবে গেছে চরের চোরাবালি॥

কালো বউ-এর চোখ যেন, দেখ
মউরলা মাছ ভাসে,
গাঙচিল আর জল-পায়রা উড়ছে
মুখের পাশে,
শোন ‘বউ কথা কও’ পাখি মোদের করছে দূতিয়ালি॥

জল নিয়ে বউ দাঁড়িয়ে আছে, গাছে কচি ডাব,
লোকসানেরই হিসাব দেখিস, লাভের কথা ভাব!
সাজ রে তামাক, নামুক দেয়া, দুঃখু তো ইজমালি॥

Read in Banglish
Ujan bawar gaan go ebar, gasne bhatiyali, ar gasne bhatiyali. Notun ashar chand utheche kumro jalir phali jeno kumro jalir phali. Ban esheche, bandh bhengheche, naye dola lage; Ar banshite tan chere tui dan beye chol age; dekh joyar-jole dube geche chor-er chorabali. Kalo bou-er chokh jeno, dekh mourola mach bhashe, gangchil ar jol-payra urche mukher pashe, shon 'bou kotha ko' pakhi moder korche dutiyali. Jol niye bou dariye ache, gache kochi dab, loksaneri hisab dekhis, labher kotha bhab! saj re tamak, namuk deya, dukhu to ijmali.

Related songs

More songs you may enjoy.

Nature

Bela Pore Elo Jolke Soi Chol Chol

বেলা পড়ে এল জলকে সই চল চল

Kazi Nazrul Islam

"বেলা পড়ে এল জলকে সই চল চল। ডাকিছে ওই তটিনী ছলছল॥ বকের সারিকার মালা দুলিয়ে, আসিছে সাঁঝ ওই চিকুর এলিয়ে,"

Joyful

Ranga Matir Pothe Lo Madol Baje

রাঙা মাটির পথে লো মাদল বাজে

Kazi Nazrul Islam

"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"

Romantic

Bhoriya Poran Shunithechi Gaan

ভরিয়া পরান শুনিতেছি গান

Kazi Nazrul Islam

"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"

Joyful

Hawate Neche Neche Jay Oi Totini

হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী

Kazi Nazrul Islam

"হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী।। তরঙ্গ-আঁচল দুলায়ে, বন-ভূমির মন ভুলায়ে,"

Joyful

Megher Hindola Dey Pub Hawate Dola

মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা

Kazi Nazrul Islam

"মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥"

Melancholic

Ore Shubhroboshona Rajonigondha

ওরে শুভ্রবসনা রজনীগন্ধা

Kazi Nazrul Islam

"ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ– আকাশের পানে চেয়ে॥"

Discussion

Public comments for Ujan Bawar Gaan Go Ebar are available on the discussion page.

View discussion