বেলা পড়ে এল জলকে সই চল চল।
ডাকিছে ওই তটিনী ছলছল॥
বকের সারিকার মালা দুলিয়ে,
আসিছে সাঁঝ ওই চিকুর এলিয়ে,
আকাশের কোলে শিশু-শশীরে ওই
দেখিতে আসিছে তারকা দলে দলে॥
কমলিনীর মলিন মুখ
হাসে জলে শাপলা শালুক,
বনের পথ হল আঁধার
জোনাকি ওই চমকে ঝলমল॥
Bela Pore Elo Jolke Soi Chol Chol lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.
Updated March 19, 2026
1934
বেলা পড়ে এল জলকে সই চল চল।
ডাকিছে ওই তটিনী ছলছল॥
বকের সারিকার মালা দুলিয়ে,
আসিছে সাঁঝ ওই চিকুর এলিয়ে,
আকাশের কোলে শিশু-শশীরে ওই
দেখিতে আসিছে তারকা দলে দলে॥
কমলিনীর মলিন মুখ
হাসে জলে শাপলা শালুক,
বনের পথ হল আঁধার
জোনাকি ওই চমকে ঝলমল॥
More songs you may enjoy.
হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে
Kazi Nazrul Islam
"হায় ঝরে যায় মোর আশা-কুসুম বারেবারে। ফিরে যায় কেঁদে বসন্ত কুঞ্জ-দুয়ারে॥"
রাঙা মাটির পথে লো মাদল বাজে
Kazi Nazrul Islam
"রাঙা মাটির পথে লো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। বাঁশি বাজে বুকের মাঝে লো, মন লাগে না কাজে লো, রইতে নারি ঘরে ওলো প্রাণ হল উদাসী লো।"
ভরিয়া পরান শুনিতেছি গান
Kazi Nazrul Islam
"ভরিয়া পরান শুনিতেছি গান আসিবে আজি বন্ধু মোর। স্বপন মাখিয়া সোনার পাখায় আকাশে উধাও চিত-চকোর।"
হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী
Kazi Nazrul Islam
"হাওয়াতে নেচে নেচে যায় ঐ তটিনী পাহাড়ের পথ-ভোলা কিশোরী নটিনী।। তরঙ্গ-আঁচল দুলায়ে, বন-ভূমির মন ভুলায়ে,"
মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা
Kazi Nazrul Islam
"মেঘের হিন্দোলা দেয় পুব-হাওয়াতে দোলা। কে দুলিবি এ দোলায় আয় আয় ওরে কাজ-ভোলা॥"
ওরে শুভ্রবসনা রজনীগন্ধা
Kazi Nazrul Islam
"ওরে শুভ্রবসনা রজনীগন্ধা বনের বিধবা মেয়ে, হারানো কাহারে খুঁজিস নিশীথ– আকাশের পানে চেয়ে॥"
Discussion
Public comments for Bela Pore Elo Jolke Soi Chol Chol are available on the discussion page.
View discussion