ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া,
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া,
লোভের ফলে জলের তলে
লোভের ফলে জলের তলে
গেলি রে ডুবাইয়া,
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া।
সময় ক্রমে তরী ভাঙে
মন মাঝি কি বাইতে জানে,
সময় ক্রমে তরী ভাঙে
মন মাঝি কি বাইতে জানে,
তরী চালাইয়া স্রোতের টানে
তরী চালাইয়া স্রোতের টানে
ধই ফেলিল হারাইয়া,
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া।
সাধু মুনী ডুবলো কত
আর মায়া নদী অতলে তো,
দেবদাস ও মরে অবিরত
দেবদাস ও মরে অবিরত
সেই নদীতে চুবাইয়া,
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া।
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া,
লোভের ফলে জলের তলে
গেলি রে ডুবাইয়া,
ভাসাইলি রে দেহতরী
মায়া নদী দিয়া।
Discussion
Public comments for Vhasaili Re Dehotori are available on the discussion page.
View discussion