Back to Library
Devotional

বিদ্যাপতি পদ যুগল সরোরুহ Vidyapati Pada Jugala Saroruha

Govindadasa Kaviraja

Vidyapati Pada Jugala Saroruha lyrics by Govindadasa Kaviraja. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বিদ্যাপতি পদ যুগল সরোরুহ
নিস্যন্দিত মকরন্দে |
তছু মঝু মানস মাতল মধুকর
পিবইতে কর অনুবন্ধে ||

হরি হরি আর কিয়ে মঙ্গল হোয় |
রসিকশিরোমণি নাগর-নাগরী
লীলা স্ফুরব কি মোয় ||

জনু বামন করে ধরব সুধাকর
পঙ্গু চড়ব কিয়ে শিখরে |
অন্ধ ধাই কিয়ে দশ দিশ খোঁজব
মিলব কলপতরু-নিকরে ||

সো নহ অন্ধ করত অনুবন্ধ হি
ভকত-নখরমণি-ইন্দু |
কিরণ ঘটায় উদিত ভেল দশ দিশ
হাম কি না পায়ব বিন্দু ||

সোই বিন্দু হাম যৈখনে পায়ব
তৈখনে উদিত নয়ান |
গোবিন্দদাস অতয়ে অবধারল
ভকতকৃপা বলবান ||

Read in Banglish
Vidyapati pada jugala saroruha nisyandita makarande | tachu majhu manasa matala madhukara pibaite kara anubandhe || Hari Hari ara kiye mangala hoya | rasika shiromoni nagara-nagari leela sphuraba ki moya || janu bamana kare dharaba sudhakara pangu charaba kiye shikhare | andha dhai kiye dasha disha khojaba milaba kalapataru-nikere || so naha andha karata anubandha hi bhakata-nakharamoni-indu | kirana ghataya udita bhela dasha disha hama ki na payaba bindu || soi bindu hama yaikhane payaba taikhane udita nayana | gobindadasa ataye abadharala bhakata kripa balabana ||

Related songs

More songs you may enjoy.

Devotional

Roop Lagi Ankhi Jhure Gune Mon Bhor

রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর

Jnanadas

"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর। প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর।। হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে।"

Devotional

Hari Hari Ar Kobe Emon Dosha Hobo

হরি হরি আর কবে এমন দশা হব

Narottama Dasa Thakura

"হরি হরি আর কবে এমন দশা হব | ছাড়িয়া পুরুষ-দেহ কবে বা প্রকৃতি হব দোঁহারে নূপুর পরাইব ||"

Devotional

Hari Hari Hena Dina Haibe Amara

হরি হরি হেন দিন হইবে আমার

Narottama Dasa Thakur

"হরি হরি, হেন দিন হইবে আমার | দুহুঁ-অঙ্গ পরশিব দুহু-অঙ্গ নিরখিব সেবন করিব দোঁহাকার ||"

Devotional

Shuno Go Moromo Shoi

শুন গো মরম সই

Dwija Chandidas

"শুন গো মরম সই! যখন আমার, জনম হইল, নয়ন মুদিয়া রই।।"

Devotional

Tuya Aparupa Rupa Heri Dure Sone

তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে

Govinda Dasa

"তুয়া অপরূপ রূপ হেরি দূরে সঞে লোচন মন দুহুঁ ধাব | পরশক লাগি আগি জলু অন্তরে জীবন রহ কিয়ে যাব ||"

Devotional

Jabat Nikat Diya Yay Benu Bajaiya

যাবট নিকট দিয়া যায় বেণু বাজাইয়া

Chandidas

"যাবট নিকট দিয়া, যায় বেণু বাজাইয়া, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে। দেখি বলি আইনু আমি, ফিরিয়া না চাহিলে তুমি, আঁখি রহিল চাঁদ মুখ চেয়ে।।"

Discussion

Public comments for Vidyapati Pada Jugala Saroruha are available on the discussion page.

View discussion