আজকে দোলের হিন্দোলায়
আয় তোরা কে দিবি দোল।
ডাক দিয়ে যায় দ্বারে ওই
হেনার কুঁড়ি আমের বৌল॥
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
আগুন-রাঙা ফুলে ফাগুন লালে-লাল,
লোল হয়ে পড়িল ওই রাতের জোছনা-আঁচল॥
হতাশ পথিক পথ-বিভোল,
ভোল আজি বেদনা ভোল,
টোল খেয়ে যাক নীল আকাশ
শুনে তোদের হাসির রোল,
দ্বার খুলে দেখ–ফুলেল রাত
ফুলে ফুলে ডামাডোল॥
Discussion
Public comments for Aajke Doler Hindolay are available on the discussion page.
View discussion