Back to Library
Joyful

ফুল-ফাগুনের এল মরশুম Phul-Phaguner Elo Morshum

Kazi Nazrul Islam

Phul-Phaguner Elo Morshum lyrics by Kazi Nazrul Islam (1932). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

ফুল-ফাগুনের এল মরশুম
বনে বনে লাগল দোল।
কুসুম-শৌখিন দখিন হাওয়ার
চিত্ত গীত-উতরোল॥

অতনুর ওই বিষ-মাখা শর
নয় ও দোয়েল শ্যামার শিস,
ফোটা ফুলে উঠল ভরে
কিশোরী বনের নিচোল॥

গুলবাহারের উত্তরি কার
জড়ালো তরু লতায়,
মুহুমুহু ডাকে কুহু
তন্দ্রা-অলস, দ্বার খোল॥

রাঙা ফুলে ফুল্ল-আনন
দোলে কানন-সুন্দরী,
বসন্ত তার এসেছে আজ
বরষ পরে পথ-বিভোল॥

Read in Banglish
Phul-phaguner elo morshum bone bone laglo dol. Kusum-shoukhin dokhin hawar chitto gito-uturol. Otonur oi bish-makha shor noy o doyel shyamar shis, phota phule uthlo bhore kishori boner nichol. Gulbaharer uttori kar joralo toru lotay, muhumuhu dake kuhu tondra-olos, dwar khol. Ranga phule phullo-anon dole kanon-shundori, boshonto tar esheche aj borosh pore poth-bibhol.

Related songs

More songs you may enjoy.

Romantic

Shukno Patar Nupur Baje

শুকনো পাতার নুপুর বাজে

Kazi Nazrul Islam

"শুকনো পাতার নুপুর বাজে দখিন বায়ে! কে এলে গো কে এলে গো চপল পায়ে॥"

Romantic

Bagichay Bulbuli Tui

বাগিচায় বুলবুলি তুই

Kazi Nazrul Islam

"বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল আজো তার ফুল কলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিলোল।।"

Romantic

Madhabi Tole Cholo Madhabika Dol

মাধবী-তলে চলো মাধবিকা দল

Kazi Nazrul Islam

"মাধবী-তলে চলো মাধবিকা দল আইল সুখ-মধুমাস। বহিছে খরতর থর থর মরমর উদাস চৈতি-বাতাস॥"

Romantic

Madhavilatara Aaji Milon Sokhi

মাধবীলতার আজি মিলন সখী

Kazi Nazrul Islam

"মাধবীলতার আজি মিলন সখী শ্যাম-সহকার তরুর সাথে। আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা হেরো গো তাই আজি চৈতালি রাতে॥"

Joyful

Mridul Monde Monjul Chonde

মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে

Kazi Nazrul Islam

"মৃদুল মন্দে মঞ্জুল ছন্দে মরাল মদালস নাচে আনন্দে॥ তরঙ্গ-হিল্লোলে শতদল দোলে,"

Joyful

Basanta Mukhor Aaji

বসন্ত মুখর আজি

Kazi Nazrul Islam

"বসন্ত মুখর আজি দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি॥"

Discussion

Public comments for Phul-Phaguner Elo Morshum are available on the discussion page.

View discussion