জমেছে এক পাহাড় অবিচার অব্যক্ত
স্তব্ধ হয়ে ছিল তারা ব্যস্ত হাজার
তাই যে নাই খেয়াল পেছনেই দেয়াল
যে যেমন সে নিচ্ছে মেনে নাম দিয়ে কপাল
কেউ মৃত্যুর অকাল, কেউ ভয়ে কাতর
কেউবা নিরুপায় বা অসহায় হয়ে পাথর
আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে?
আর কবে?
আর কবে কণ্ঠ শক্তি পাবে?
আর কবে? আর কবে
চিত্ত স্বাধীন হবে?
আর কবে? আর কবে
শিখবে হৃদয়
আর কবে? আর কবে
শির তুলে দাঁড়াবে?
আর কবে? আর কবে? আর কবে? আর কবে? আর কবে?
এ বেদনা আমার
নয় শুধু একার
বিপ্লবী তিলোত্তমা করছে অঙ্গীকার
লুটিয়ে নিয়েছে প্রাণ, তাই ধরে রেখেছি গান
করছি প্রার্থনা বিফল না যায় বলিদান
আজ উঠুক জেগে সুপ্ত চেতনা
অন্ধকার হতে আলোকে হোক না পথ চেনা
আর কবে?
আর কবে? আর কবে
চোখ মেলে তাকাবে?
আর কবে? আর কবে
সমব্যথী হবে?
আর কবে? আর কবে
মন হবে স্বাধীন
আর কবে? আর কবে
ফের ফিরে দাঁড়াবে?
আর কবে? আর
কবে কণ্ঠ শক্তি পাবে?
আর কবে? আর কবে
চিত্ত স্বাধীন হবে?
আর কবে? আর কবে
শিখবে হৃদয়
আর কবে? আর কবে
শির তুলে দাঁড়াবে?
আর কবে? আর কবে? আর কবে? আর কবে?
Discussion
Public comments for Aar Kobe are available on the discussion page.
View discussion