আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে Abar Eshechhe Asharh Akash Chheye

আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে,
আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে॥

এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি
নূতন মেঘের ঘনিমার পানে চেয়ে॥

রহিয়া রহিয়া বিপুল মাঠের ‘পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে।
‘এসেছে এসেছে’ এই কথা বলে প্রাণ, ‘এসেছে এসেছে’ উঠিতেছে এই গান—
নয়নে এসেছে, হৃদয়ে এসেছে ধেয়ে॥

বাংলিশ/Banglish

Abar eshechhe asharh akash chheye, Ashe brishtir subas batash beye. Ei puraton hridoy amar aji puloke duliya uthhichhe abar baji Nutan megher ghonimar pane cheye. Rohiya rohiya bipul mather 'pore nabo trinodole badoler chhaya pore. 'Eshechhe eshechhe' ei kotha bole pran, 'eshechhe eshechhe' uthhitechhe ei gan-- Noyone eshechhe, hridoye eshechhe dheye.

Discussion

Public comments for Abar Eshechhe Asharh Akash Chheye are available on the discussion page.

View discussion