আজ নবীন মেঘের সুর Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে ।
আমার ভাবনা যত উতল হল অকারণে ।।
কেমন ক’রে যায় যে ডেকে, বাহির করে ঘরের থেকে,
ছায়াতে চোখ ফেলে ছেয়ে ক্ষণে ক্ষণে ।।

বাঁধনহারা জলধারার কলরোলে
আমারে কোন্‌ পথের বাণী যায় যে ব’লে ।
সে পথে গেছে নিরুদ্দেশে মানসলোকে গানের শেষে
চিরদিনের বিরহিণীর কুঞ্জবনে ।।

বাংলিশ/Banglish

Aj nobin megher sur legeche amar mone . Amar bhabna joto utol holo okarone .. Kemon kore jay je deke, bahir kore ghorer theke, Chayate chokh phele cheye khone khone .. Badhonhara jolodharar kolorole Amare kon pother bani jay je bole . Se pothe geche niruddeshe manosloke ganer sheshe Chirodiner birohinir kunjobone ..

Discussion

Public comments for Aj Nobin Megher Sur are available on the discussion page.

View discussion