Back to Library
Joyful

আবীর-রাঙা আভীর নারী সনে Abir Ranga Abhir Nari Sone

Kazi Nazrul Islam

Abir Ranga Abhir Nari Sone lyrics by Kazi Nazrul Islam (1934). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

1934

কণ্ঠশিল্পী
আশ্চর্যময়ী দাসী
Lyrics

আবীর-রাঙা আভীর নারী সনে
কৃষ্ণ কানাই খেলে হোরি।
হোরির মাতন চুড়ি ও কাঁকনে
উঠিছে কল-কাকলি।।

শ্যামল তনু হল রাঙা আবীর রেঙে,
ইন্দ্রধনু-ছটা যেন কাজল মেঘে,
রাঙিল রঙে নীল চোলি।।

লহু লহু হাসে মহু মহু ভাসে
রাঙা কুঙ্কুম ফাগের রাগে,
দোঁহে দুহু ধরি, মারে পিচকারি
চাঁদ-মুখে কলঙ্ক জাগে
রাঙা কুঙ্কুম ফাগের রাগে।
অঙ্গে অপাঙ্গে অনঙ্গ-রঙ্গিমা
ইঙ্গিতে উঠিছে উছলি।।

Read in Banglish
Abir-ranga abhir nari sone Krishna kanai khele hori. Horir maton churi o kankone Uthiche kol-kakoli.. Shyamol tonu holo ranga abir renge, Indrodhonu-chhota jeno kajol meghe, Rangilo ronge nil choli.. Lohu lohu hashe mohu mohu bhashe Ranga kunkum phager rage, Donhe duhu dhori, mare pichkari Chand-mukhe kolonko jage Ranga kunkum phager rage. Onge oponge onongo-rongima Ingite uthiche uchholi..

Keep exploring

Find more lyrics connected to this song.

Discussion

Public comments for Abir Ranga Abhir Nari Sone are available on the discussion page.

View discussion

Related Tracks

Devotional

Shone Lo Banshite

শোনে লো বাঁশিতে

Kazi Nazrul Islam

"শোনে লো বাঁশিতে ডাকে আমারে শ্যাম। গুমরিয়া কাঁদে বাঁশি লয়ে রাধা নাম॥"

Festive

Shyamer Sathe Chol Sokhi

শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী

Kazi Nazrul Islam

"শ্যামের সাথে চল সখী খেলি সবে হোরী। রং নে রং দে মদির আনন্দে আয় লো বৃন্দাবনি গোরী।"

Devotional

Jamuna-Kule Modhur Modhur Muroli

যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল

Kazi Nazrul Islam

"যমুনা-কূলে মধুর মধুর মুরলী সখী বাজিল। মাধব নিকুঞ্জচারী শ্যাম বুঝি আসে – কদম্ব তমাল নব-পল্লবে সাজিল॥"

Devotional

Madhab Bangshidhari Bonoyari Gothchari

মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী

Kazi Nazrul Islam

"মাধব বংশীধারী বনোয়ারি গোঠচারী গোবিন্দ কৃষ্ণ মুরারি। গোবিন্দ কৃষ্ণ মুরারি হে, পাপ-তাপ-দুখ-হারী॥"

Devotional

More Sei Rupe Dekha Dao He Hari

মোরে সেই রূপে দেখা দাও হে হরি

Kazi Nazrul Islam

"মোরে সেই রূপে দেখা দাও হে হরি। তুমি ব্রজের বালারে রাইকিশোরীরে ভুলাইলে যেই রূপ ধরি॥"

Festive

Muthi Muthi Abir O Ke Kanane Choray

মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়

Kazi Nazrul Islam

"মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়। রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়॥"