আছে মায়ের ওতে জগৎ-পিতা
ভেবে দেখ না।
হেলা কর না, বেলা মেরো না।
কোরান তার ইশারা দেয়।
আলেক যেমন নামে লুকায়
তেমনি আকারে সাকার ঝাপা রয়
সামান্যে কি যায় জানা।
নিষ্কামী নির্বিকার হয়ে
দাঁড়াও মায়ের স্মরণ লয়ে
বর্তমানে দেখ চেয়ে।
স্বরূপে রূপ নিশানা৷
কেমন পিতা কেমন মা সে
চিরদিন সাগরে ভাসে
লালন বলে, করো দিশে
ঘরের মাঝে ঘরখানা।।
Discussion
Public comments for Ache Mayer Ote Jagat-Pita are available on the discussion page.
View discussion