Back to Library
Joyful

অজানা খনির নতুন মণির Ajana Khonir Nutan Monir

Rabindranath Tagore

Ajana Khonir Nutan Monir lyrics by Rabindranath Tagore (1928). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

অজানা খনির নতুন মণির গেঁথেছি হার,
ক্লান্তিবিহীনা নবীনা বীণায় বেঁধেছি তার ।।

যেমন নূতন বনের দু’কূল, যেমন নূতন আমের মুকুল,
মাঘের অরুণে খোলে স্বর্গের নতুন দ্বার,
তেমনি আমার নবীন রাগের নব যৌবনে নব সোহাগের
রাগিণী রচিয়া উঠিল নাচিয়া বীণার তার ।।

যে বাণী আমার কখনো কারেও হয়নি বলা
তাই দিয়ে গানে রচিব নুতন নৃত্যকলা ।
আজি অকারণ বাতাসে বাতাসে যুগান্তরের সুর ভেসে আসে,
মর্মরস্বরে বনের ঘুচিল মনের ভার ।
যেমনি ভাঙিল বাণীর বন্ধ উচ্ছ্বসি উঠে নূতন ছন্দ,
সুরের সাহসে আপনি চকিত বীণার তার ।।

Read in Banglish
Ajana khonir nutan monir genthechi haar, Klantibihina nobina binay bendhechi taar. Jemon nutan boner du-kul, jemon nutan amer mukul, Magher orune khole sworger nutun dwar, Temni amar nobin rager nobo joubone nobo sohager Ragini rochiya uthilo nachiya binar taar. Je bani amar kokhono kareo hoyni bola Tai diye gane rochibo nutan nrityokala. Aji okaron batashe batashe jugantorer sur bheshe ashe, Mormoroswore boner ghuchilo moner bhar. Jemni bhangilo banir bondho ucchwosi uthe nutan chhondo, Surer sahose apni chokito binar taar.

Related songs

More songs you may enjoy.

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Melancholic

Hashi Keno Nai O Noyone

হাসি কেন নাই ও নয়নে

Rabindranath Tagore

"হাসি কেন নাই ও নয়নে! ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি ফুলগুলি ফুটেছে কাননে॥"

Poetic

Phaguner Shuru Hotei Shukno Pata Jhorlo Joto

ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত

Rabindranath Tagore

"ফাগুনের শুরু হতেই শুকনো পাতা ঝরল যত তারা আজ কেঁদে শুধায়, 'সেই ডালে ফুল ফুটল কি গো, ওগো কও ফুটল কত।'"

Nature

Achho Akash-pane Tule Matha

আছ আকাশ-পানে তুলে মাথা

Rabindranath Tagore

"আছ আকাশ-পানে তুলে মাথা, কোলে আধেকখানি মালা গাঁথা। ফাগুনবেলায় বহে আনে আলোর কথা ছায়ার কানে, তোমার মনে তারি সনে ভাবনা যত ফেরে যা-তা।"

Reflective

Adhar Kurir Badhon Tute

আঁধার কুঁড়ির বাঁধন টুটে

Rabindranath Tagore

"আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।। তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে ।"

Serene

Adhar Shakha Ujol Kori

আঁধার শাখা উজল করি

Rabindranath Tagore

"আঁধার শাখা উজল করি হরিত-পাতা-ঘোমটা পরি বিজন বনে, মালতীবালা, আছিস কেন ফুটিয়া ।।"

Discussion

Public comments for Ajana Khonir Nutan Monir are available on the discussion page.

View discussion