আঁধার কুঁড়ির বাঁধন টুটে Adhar Kurir Badhon Tute

আঁধার কুঁড়ির বাঁধন টুটে চাঁদের ফুল উঠেছে ফুটে ।।
তার গন্ধ কোথায়, গন্ধ কোথায় রে ।
গন্ধ আমার গভীর ব্যথায় হৃদয়-মাঝে লুটে ।।

ও কখন যাবে সরে, আকাশ হতে পড়বে ঝরে ।
ওরে রাখব কোথায়, রাখব কোথায় রে ।
রাখব ওরে আমার ব্যথায় গানের পত্রপুটে ।।

বাংলিশ/Banglish

Adhar kurir badhon tute chander phul utheche phute .. Tar gondho kothay, gondho kothay re . Gondho amar gobhir byathay hridoy-majhe lute .. O kokhon jabe sore, akash hote porbe jhore . Ore rakhbo kothay, rakhbo kothay re . Rakhbo ore amar byathay ganer potropute ..

Discussion

Public comments for Adhar Kurir Badhon Tute are available on the discussion page.

View discussion