আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে।
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে।
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার।।
আঁধার সকলই দেখি তোমারে দেখি না যবে।
ছলনা চাতুরী আসে হৃদয়ে বিষাদবাসে
তোমারে দেখি না যবে, তোমারে দেখি না যবে।।
এসো এসো, প্রেমময়, অমৃতহাসিটি লয়ে।
এসো মোর কাছে ধীরে এই হৃদয়নিলয়ে।
ছাড়িব না তোমায় কভু জনমে জনমে আর,
তোমায় রাখিয়া হৃদে যাইব ভবের পার।।
Discussion
Public comments for Adhar Sakoli Dekhi are available on the discussion page.
View discussion