হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা।
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥
মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি।
চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে।
বোলো বোলো, সজনী লো, তারে—
আর যেন সে লো আসে নাকো হেথা॥
Read Ha Sokhi O Adore in Bengali and Banglish transliteration, from Mayar Khela.
Updated
1888
হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা।
ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥
মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি।
চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে।
বোলো বোলো, সজনী লো, তারে—
আর যেন সে লো আসে নাকো হেথা॥
More songs you may enjoy.
সখী প্রতিদিন হায় এসে ফিরে যায় কে
Rabindranath Tagore
"সখী, প্রতিদিন হায় এসে ফিরে যায় কে। তারে আমার মাথার একটি কুসুম দে॥ যদি শুধায় কে দিল কোন্ ফুলকাননে, মোর শপথ, আমার নামটি বলিস নে॥"
এরা সুখের লাগি চাহে প্রেম
Rabindranath Tagore
"এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না । শুধু সুখ চলে যায় । এমনি মায়ার ছলনা । এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায় ।।"
সেই যদি সেই যদি
Rabindranath Tagore
"সেই যদি সেই যদি ভাঙিল এ পোড়া হৃদি, সেই যদি ছাড়াছাড়ি হল দুজনায়, একবার এসো কাছে-- কী তাহাতে দোষ আছে। জন্মশোধ দেখে নিয়ে লইব বিদায়।"
হায় অতিথি এখনি কি হল তোমার যাবার বেলা
Rabindranath Tagore
"হায় অতিথি, এখনি কি হল তোমার যাবার বেলা। দেখো আমার হৃদয়তলে সারা রাতের আসন মেলা ॥"
আমি নিশি নিশি কত রচিব শয়ন
Rabindranath Tagore
"আমি নিশি নিশি কত রচিব শয়ন আকুলনয়ন রে। কত নিতি নিতি বনে করিব যতনে কুসুমচয়ন রে। কত শারদ যামিনী হইবে বিফল, বসন্ত যাবে চলিয়া।"
হল না লো হল না সই
Rabindranath Tagore
"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"
Discussion
Public comments for Ha Sokhi O Adore are available on the discussion page.
View discussion