Back to Library
Humanitarian

আগুন ঝরছে কবিতার সংসারে Agun Jhorche Kobitar Songshare

Bhupen Hazarika

Agun Jhorche Kobitar Songshare lyrics by Bhupen Hazarika. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

কণ্ঠশিল্পী
ভূপেন হাজারিকা
ধরণ
আধুনিক
Lyrics

আগুন ঝরছে কবিতার সংসারে
কোকিলের লাশ ছড়ানো পথের ধারে
“কোরাপুট” জ্বলে, “কালাহাণ্ডীর” মাঠ
শিল্পী লেখক নায়ক বন্ধু
বাড়াও দরদী হাত॥

চোখের সামনে যাবতীয় শোকতাপ
আকাশ এখানে ছড়ায় যে উত্তাপ
কঙ্কাল সে তো মানুষের এক নাম
অনাহারে ভেঙে গেছে জীবনের হাট
শিল্পী লেখক গায়ক বন্ধু
বাড়াও দরদী হাত॥

ক্ষুধার ভূগোলে লেখা আছে দুটো নাম
শকুনের ঠোঁটে খুঁজে পাবে তার দাম
চোখের জলে কান্নায় ভেজে পথ
বলরাম কাঁদে কাঁদছে জগন্নাথ
শিল্পী লেখক গায়ক বন্ধু
বাড়াও দরদী হাত॥

গায়ক, তোমার তানপুরা তুলে রাখো
শিল্পী, তোমার রঙের তুলিতে আঁকো
কান পেতে শোনো কাঁদছে সুভদ্রা
রেখে দাও কবি প্রেমের কবিতা পাঠ
শিল্পী লেখক গায়ক বন্ধু
বাড়াও দরদী হাত॥

Read in Banglish
Agun jhorche kobitar songshare Kokiler lash chorano pother dhare “Koraput” jwole, “Kalahandir” math Shilpi lekhok nayok bondhu Barao dorodi hath. Chokher shamne jabotiyo shoktap Akash ekhane choray je uttap Kongkal she to manusher ek nam Onahare bhenge geche jiboner hat Shilpi lekhok gayok bondhu Barao dorodi hath. Khudhar bhugole lekha ache duto nam Shokuner thote khunje pabe tar dam Chokher jole kannay bheje poth Balaram kande kandche Jagannath Shilpi lekhok gayok bondhu Barao dorodi hath. Gayok, tomar tanpura tule rakho Shilpi, tomar ronger tulite anko Kan pete shono kandche Subhodra Rekhe dao kobi premer kobita path Shilpi lekhok gayok bondhu Barao dorodi hath.

Related songs

More songs you may enjoy.

Appreciative

Hasi Gane Koto Na Jibonto

হাসি-গানে কত না জীবন্ত

Bhupen Hazarika

"হাসি-গানে কত না জীবন্ত এ-শহর প্রান্ত কলকাতা প্রান্ত তোলে প্রাণে ঝংকার॥"

Inspirational

Sagar Sangame Satar Ketechi Koto

সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত

Bhupen Hazarika

"সাগর সঙ্গমে সাঁতার কেটেছি কত কখন তো হই নাই ক্লান্ত, তথাপি মনের মোর প্রশান্ত পসাগরে উর্মিমালা অশান্ত—–"

Socially Conscious

Sharatbabu Khola Chithi Dilam Tomar Kache

শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে

Bhupen Hazarika

"শরৎবাবু, খোলা চিঠি দিলাম তোমার কাছে তোমার ‘গফুর’ এখন কোথায় কেমন আছে ?"

Inspirational

Sobar Hridoye Rabindranath

সবার হৃদয়ে রবীন্দ্রনাথ

Bhupen Hazarika

"সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল যতই আসুক বিঘ্ন-বিপদ হাওয়া হোক্ প্রতিকূল"

Romantic

Bimurto Ei Ratri Amar

বিমূর্ত এই রাত্রি আমার

Bhupen Hazarika

"বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙ্গিন চাদর।"

Humanitarian

Manush Manusher Jonyo

মানুষ মানুষের জন্য

Bhupen Hazarika

"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ?"

Discussion

Public comments for Agun Jhorche Kobitar Songshare are available on the discussion page.

View discussion