Back to Library
Melancholic

আজ কিছুতেই যায় না মনের ভার Aj Kichutei Jay Na Moner Bhar

Rabindranath Tagore

Read Aj Kichutei Jay Na Moner Bhar in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

1924

Lyrics

আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার- হায় রে ।
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি-
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার ।।

সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে ।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে-
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার ।।

Read in Banglish
Aj kichutei jay na moner bhar, Diner akash meghe ondhokar- hay re. Mone chhilo asbe bujhi, amay se ki pay ni khunji- Na-bola tar kothakhani jagay hahakar. Sojol haoway bare bare Sara akash dake tare. Badol-diner dirghoshwashe janay amay firbe na se- Buk bhore se niye gelo bifol obhisar.

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Shrabonborishon Par Hoye

শ্রাবণবরিষন পার হয়ে

Rabindranath Tagore

"শ্রাবণবরিষন পার হয়ে কী বাণী আসে ওই রয়ে রয়ে। গোপন কেতকীর পরিমলে, সিক্ত বকুলের বনতলে,"

Melancholic

Sraboner Baridhara

শ্রাবণের বারিধারা

Rabindranath Tagore

"শ্রাবণের বারিধারা ঝরিছে বিরামহারা। বিজন শূন্য-পানে চেয়ে থাকি একাকী।"

Melancholic

Jay Din Srabondin Jay

যায় দিন শ্রাবণদিন যায়

Rabindranath Tagore

"যায় দিন, শ্রাবণদিন যায়। আঁধারিল মন মোর আশঙ্কায়, মিলনের বৃথা প্রত্যাশায় মায়াবিনী এই সন্ধ্যা ছলিছে॥"

Melancholic

Jodi Holo Jabar Khon

যদি হল যাবার ক্ষণ

Rabindranath Tagore

"যদি হল যাবার ক্ষণ তবে যাও দিয়ে যাও শেষের পরশন॥ বারে বারে যেথায় আপন গানে স্বপন ভাসাই দূরের পানে"

Devotional

Sraboner Dharar Moto

শ্রাবণের ধারার মতো

Rabindranath Tagore

"শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার মুখের ‘পরে, বুকের ‘পরে ।। পুরবের আলোর সাথে পড়ুক প্রাতে দুই নয়ানে- নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণে ।"

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Discussion

Public comments for Aj Kichutei Jay Na Moner Bhar are available on the discussion page.

View discussion