আজ শ্রাবণের আমন্ত্রণে Aj Shraboner Amontrone

আজ শ্রাবণের আমন্ত্রণে
দুয়ার কাঁপে ক্ষণে ক্ষণে,
ঘরের বাঁধন যায় বুঝি আজ টুটে ।।

ধরিত্রী তাঁর অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে,
চঞ্চল তাঁর অঞ্চল যায় লুটে ।।

প্রথম যুগের বচন শুনি মনে
নবশ্যামল প্রাণের নিকেতনে।

পুব-হাওয়া ধায় আকাশতলে, তার সাথে মোর ভাবনা চলে
কালহারা কোন্‌ কালের পানে ছুটে ।।

বাংলিশ/Banglish

Aj shraboner amontrone duyar kape khone khone, ghorer badhon jay bujhi aj tute. dhoritri tar ongonete nacher tale othen mete, chonchol tar onchol jay lute. prothom juger bochon shuni mone noboshyamol praner niketone. pub-haowa dhay akashtole, tar sathe mor bhabna chole kalhara kon kaler pane chhute.

Discussion

Public comments for Aj Shraboner Amontrone are available on the discussion page.

View discussion