আজি বর্ষারাতের শেষে Aji Borsharater Shese

আজি বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে ।।
বেণুবনের মাথায় মাথায় রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়, কোথা যে যায় ভেসে ।।

এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি ।
মাটির প্রেমে আলোর রাগে রক্তে আমার পুলক লাগে-
বনের সাথে মন যে মাতে, ওঠে আকুল হেসে ।।

বাংলিশ/Banglish

Aji borsharater shese Sajol megher komol kaloy orun alo meshe. Benuboner mathay mathay rong legeche patay patay, Ronger dharay hridoy haray, kotha je jay bheshe. Ei ghasher jhilimili, Tar sathe mor praner kapon ek tale jay mili. Matir preme alor rage rokte amar pulok lage- Boner sathe mon je mate, othe akul heshe.

Discussion

Public comments for Aji Borsharater Shese are available on the discussion page.

View discussion