Back to Library
Melancholic

আজ শ্রাবণের পূর্ণিমাতে Aj Shraboner Purnimate

Rabindranath Tagore

Aj Shraboner Purnimate lyrics by Rabindranath Tagore (1925). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আজ শ্রাবণের পূর্ণিমাতে কী এনেছিস বল্‌-
হাসির কানায় কানায় ভরা নয়নের জল।।

বাদল-হাওয়ার দীর্ঘশ্বাসে যুথীবনের বেদন আসে-
ফুল-ফোটানোর খেলায় কেন ফুল-ঝরানোর ছল।
ও তুই কী এনেছিস বল্‌।।

কী আবেশ হেরি চাঁদের চোখে,
ফেরে সে কোন্‌ স্বপন-লোকে ওগো।
মন বসে রয় পথের ধারে, জানে না সে পাবে কারে-
আসা-যাওয়ার আভাস ভাসে বাতাসে চঞ্চল।
ও তুই কী এনেছিস বল্‌।।

Read in Banglish
Aj shraboner purnimate ki enechish bol- Hashir kanay kanay bhora noyoner jol.. Badol-haoyar dirghoshwashe juthiboner bedon ashe- Phul-photanor khelay keno phul-jhoranor chol. O tui ki enechish bol.. Ki abesh heri chander chokhe, Phere she kon shopon-loke ogo. Mon boshe roy pother dhare, jane na she pabe kare- Asha-jaoyar abhash bhashe batashe chonchol. O tui ki enechish bol..

Related songs

More songs you may enjoy.

Majestic

Adhar Ambare Prochondo

আঁধার অম্বরে প্রচণ্ড

Rabindranath Tagore

"আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। অশথপল্লবে অশান্ত হিল্লোল সমীরচঞ্চল দিগঙ্গনে।।"

Nature-inspired

Bhor Holo Jei Shrabon Sharbari

ভোর হল যেই শ্রাবণশর্বরী

Rabindranath Tagore

"ভোর হল যেই শ্রাবণশর্বরী তোমার বেড়ায় উঠল ফুটে হেনার মঞ্জরী॥"

Nature

Dharani Dure Cheye Keno Aaj Achis Jege

ধরণী দূরে চেয়ে কেন আজ আছিস জেগে

Rabindranath Tagore

"ধরণী, দূরে চেয়ে কেন আজ আছিস জেগে যেন কার উত্তরীয়ের পরশের হরষ লেগে॥ আজি কার মিলনগীতি ধ্বনিছে কাননবীথি, মুখে চায় কোন্‌ অতিথি আকাশের নবীন মেঘে॥"

Majestic

Shushkotaper Doityopure Dwar Bhangbe Bole

শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব’লে

Rabindranath Tagore

"শুষ্কতাপের দৈত্যপুরে দ্বার ভাঙবে ব'লে, রাজপুত্র, কোথা হতে হঠাৎ এলে চলে॥ সাত-সমুদ্র-পারের থেকে বজ্রস্বরে এলে হেঁকে, দুন্দুভি যে উঠল বেজে বিষম কলরোলে॥"

Poetic

Shyamal Chhaya Naiba Gele

শ্যামল ছায়া নাইবা গেলে

Rabindranath Tagore

"শ্যামল ছায়া, নাইবা গেলে শেষ বরষার ধারা ঢেলে॥ সময় যদি ফুরিয়ে থাকে-- হেসে বিদায় করো তাকে,"

Romantic

Aj Nobin Megher Sur

আজ নবীন মেঘের সুর

Rabindranath Tagore

"আজ নবীন মেঘের সুর লেগেছে আমার মনে । আমার ভাবনা যত উতল হল অকারণে ।।"

Discussion

Public comments for Aj Shraboner Purnimate are available on the discussion page.

View discussion