Back to Library
Patriotic

আজি বাংলাদেশের হৃদয় হতে Aji Bangladesher Hridoy Hote

Rabindranath Tagore

Aji Bangladesher Hridoy Hote lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 25, 2026

Lyrics

আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

ডান হাতে তোর খড়্গ জ্বলে, বাঁ হাত করে শঙ্কাহরণ,
দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ।
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

তোমার মুক্তকেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি,
তোমার আঁচল ঝলে আকাশতলে রৌদ্রবসনী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

যখন অনাদরে চাই নি মুখে ভেবেছিলেম দুঃখিনী মা
আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুখের বুঝি নাইকো সীমা।
কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি—
আকাশে আজ ছড়িয়ে গেল ঐ চরণের দীপ্তিরাশি!
ওগো মা, তোমার কী মুরতি আজি দেখি রে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

আজি দুখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী—
তোমার অভয় বাজে হৃদয়মাঝে হৃদয়হরণী!
ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে!
তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥

Read in Banglish
Aji Bangladesher hridoy hote kokhon apni Tumi ei oporup rupe bahir hole jononi! Ogo ma, tomay dekhe dekhe ankhi na phire! Tomar duar aji khule geche sonar mondire. Dan hate tor khodgo jwole, bam hat kore shonkahoron, Dui noyone sneher hasi, lolatnetro agunboron. Ogo ma, tomar ki muroti aji dekhi re! Tomar duar aji khule geche sonar mondire. Tomar muktokesher punjo meghe lukay oshoni, Tomar anchol jhole akashtole roudroboshoni! Ogo ma, tomay dekhe dekhe ankhi na phire! Tomar duar aji khule geche sonar mondire. Jokhon onadore chai ni mukhe bhebechilem dukkhini ma Ache bhanga ghore ekla pore, dukher bujhi naiko sima. Kotha she tor doridro besh, kotha she tor molin hasi— Akashe aaj choriye gelo oi choroner diptirashi! Ogo ma, tomar ki muroti aji dekhi re! Tomar duar aji khule geche sonar mondire. Aji dukher rate sukher srote bhasao dhoroni— Tomar obhoy baje hridoymajhe hridoyhoroni! Ogo ma, tomay dekhe dekhe ankhi na phire! Tomar duar aji khule geche sonar mondire.

Related songs

More songs you may enjoy.

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Patriotic

Aji E Bharat Lojjito He

আজি এ ভারত লজ্জিত হে

Rabindranath Tagore

"আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা-"

Patriotic

Bidhir Badhon Katbe Tumi

বিধির বাঁধন কাটবে তুমি

Rabindranath Tagore

"বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান— তুমি কি এমন শক্তিমান! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান— তোমাদের এমনি অভিমান॥"

Patriotic

Ma Ki Tui Porer Dware

মা কি তুই পরের দ্বারে

Rabindranath Tagore

"মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে? তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে॥"

Discussion

Public comments for Aji Bangladesher Hridoy Hote are available on the discussion page.

View discussion