আজি হৃদয় আমার যায় যে ভেসে
যার পায় নি দেখা তার উদ্দেশে ।।
বাঁধন ভোলে, হাওয়ায় ডোলে, যায় সে বাদল-মেঘের কোলে রে
কোন্-সে অসম্ভবের দেশে ।।
সেথায় বিজন সাগরকূলে
শ্রাবণ ঘনায় শৈলমূলে ।
রাজার পুরে তমালগাছে নূপুর শুনে ময়ূর নাচে রে
সুদূর তেপান্তরের শেষে ।।

Discussion
Public comments for Aji Hridoy Amar are available on the discussion page.
View discussion