Back to Library
Devotional

আজিকার স্বপনের কথা Ajikar Swaponer Kotha

Basudeb Ghosh

Ajikar Swaponer Kotha lyrics by Basudeb Ghosh. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Lyrics

আজিকার স্বপনের কথা শুনলো মালিনী সই
নিমাই আসিয়াছিল ঘরে।
আঙ্গিনাতে দাঁড়াইয়া গৃহপানে নেহারিয়া
মা বলিয়া ডাকিল আমারে॥

ঘরেতে শুতিয়াছিলাম অচেতনে বাহির হৈলাম
নিমাইয়ের গলার সাড়া পাঞা।
আমার চরণের ধূলি নিল নিমাই শিরে তুলি
পুন কাঁদে গলায় ধরিয়া॥

তোমার প্রেমের বশে ফিরি আমি দেশে দেশে
রহিতে নারিলাম নীলাচলে।
তোমারে দেখিবার তরে আইলাম নদীয়া পুরে
কাঁদিতে কাঁদিতে ইহা বলে॥

আইস মোর বাছা বলি হিয়ার মাঝারে তুলি
হেন কালে নিদ্রাভঙ্গ হৈল।
পুন না দেখিয়া তারে পরাণ কেমন করে
কাঁদিয়া রজনী পোহাইল॥

সেই হৈতে প্রাণ কাঁদে হিয়া থির নাহি বাঁধে
কি কহিব কহ না উপায়।
বাসুদেব ঘোষে কয় গৌরাঙ্গ তোমারি হয়
নহিলে কি সদা দেখ তায়॥

Read in Banglish
Ajikar swaponer kotha shunlo malini soi Nimai asiyachilo ghore. Anginate daraiya grihopane nehariya Ma boliya dakilo amare. Ghorete shutiyachilam ochetone bahir hoilam Nimayer golar shara paña. Amar choroner dhuli nilo Nimai shire tuli Puno kande golay dhoriya. Tomar premer boshe phiri ami deshe deshe Rohite narilam Nilachole. Tomare dekhibar tore ailam Nodiya pure Kandite kandite iha bole. Aiso mor bacha boli hiyar majhare tuli Heno kale nidrabhangho hoilo. Puno na dekhiya tare poran kemon kore Kandiya rojoni pohailo. Shei hoite pran kande hiya thir nahi bandhe Ki kohibo koho na upay. Basudeb Ghoshe koy Gourango tomari hoy Nohile ki shoda dekho tay.

Related songs

More songs you may enjoy.

Devotional

Sei Hoite Mor Mon

সেই হইতে মোর মন নাহি হয় সম্বরণ নিরন্তর ঝুরে দুটি আঁখি

Chandidas

"সেই হইতে মোর মন, নাহি হয় সম্বরণ, নিরন্তর ঝুরে দুটি আঁখি!"

Devotional

Shyam Sundar Swaran Amar

শ্যাম সুন্দর স্মরণ আমার শ্যাম শ্যাম সদা সার

Dwija Chandidas

"শ্যাম সুন্দর, স্মরণ আমার, শ্যাম শ্যাম সদা সার। শ্যাম সে জীবন, শ্যাম প্রাণধন, শ্যাম সে গলার হার।।"

Devotional

Sukher Piriti Ananda Je Riti

সুখের পিরীতি আনন্দ যে রীতি

Baru Chandidas

"সুখের পিরীতি, আনন্দ যে রীতি, দেখিতে সুন্দর হয়। মধুর পীযুষে, মদন সহিতে, মাখিলে সে রসময়।।"

Devotional

Hridoy-Mondire Mor Kanu Ghumaolo

হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল

Govindadasa

"হৃদয়-মন্দিরে মোর কানু ঘুমাওল প্রেম প্রহরি রহু জাগি | গুরুজন-গৌরব চৌর-সদৃশ ভেল দূরহি দূরে রহু ভাগি ||"

Devotional

Bhalollashe Dhoni Bodhure Paiya

ভালোল্লাসে ধনী বঁধুরে পাইয়া ভাবে গদ গদ কয়

Baru Chandidas

"ভালোল্লাসে ধনী, বঁধুরে পাইয়া, ভাবে গদ গদ কয়। ব্রজ পিরীতের, প্রদীপ জ্বালিয়ে, দীপ কি নিভা’তে হয়।।"

Devotional

Janha Pahu Aruna-Charane Chali Jata

যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত

Govindadasa

"যাঁহা পহু অরুণ-চরণে চলি যাত | তাঁহা তাঁহা ধরণি হইয়ে মঝু গাত || যো সরোবরে পহুঁ নিতি নিতি নাহ | হাম ভরি সলিল হোই তথি মাহ ||"

Discussion

Public comments for Ajikar Swaponer Kotha are available on the discussion page.

View discussion