আঁকাবাঁকা পথে যেতে
কে আমায় পিছু ডাকে
চেনা চেনা মুখগুলো
বেদনার ছবি যে আঁকে ।।
কেউ নেই কিছু নেই এই এখানে
কি আছে সমুখে মোর কে জানে
ও নীল আকাশ তুই সঙ্গে চল
ও বাতাস তুই কথা বল
ও ভুলিয়ে দে না স্মৃতি মোর
হোক না যতো সুমধুর
একা একা বয়ে যাবো জীবনটাকে ।।
আশাহীন ভাষাহীন জীবনে
জড়াতে আসেনি কেউ বাঁধনে
ও বন্ধু বিহীন এই যে মন
কাঁদে কাদুক সারাক্ষণ
ও নেই কারো যার আপন পর
ভয় কি যদি আসে ঝড়
হাসি দিয়ে ঢেকে দেবো কান্নাটাকে ।।
Discussion
Public comments for Akabaka Pothe Jete Ke Amay Pichu Dake are available on the discussion page.
View discussion