আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে Akasher Ostorage Amari Swapno Jage

আকাশের অস্তরাগে আমারই স্বপ্ন জাগে
তাই কি হৃদয়ে দোলা লাগে, দোলা লাগে ।।

আজ কান পেতে শুনেছি আমি
মাধবীর কানে কানে কহিছে ভ্রমর
আমি তোমারই, আমি তোমারই
সেই সুরে স্বপ্নের মায়াজাল বুনেছি আমি ।
মনে হয় এ লগন আসেনি আগে, আসেনি আগে ।।

এবার বুঝেছি আমি চাঁদ কেন
চেয়ে থাকে সরসীর পানে
আমি যে তোমারই ওগো
বলে কানে কানে ।

শুধু কান পেতে শুনেছি আমি
সাগরের কানে কানে তটিনী বলে
আমি তোমারই, আমি তোমারই
কি আশায় তিয়াসায় দিন শুধু গুনেছি আমি ।
বাতাসের বাঁশি বাজে কি অনুরাগে, কি অনুরাগে ।।

বাংলিশ/Banglish

Akasher ostorage amari swapno jage Tai ki hridoye dola lage, dola lage. Aaj kaan pete sunechi ami Madhabir kane kane kohiche bhromor Ami tomari, ami tomari Sei sure swapner mayajal bunechi ami. Mone hoy e logon asheni age, asheni age. Ebar bujhechi ami chand keno Cheye thake sorosir pane Ami je tomari ogo Bole kane kane. Shudhu kaan pete sunechi ami Sagorer kane kane totini bole Ami tomari, ami tomari Ki ashay tiyasay din shudhu gunechi ami. Bataser banshi baje ki onurage, ki onurage.

Discussion

Public comments for Akasher Ostorage Amari Swapno Jage are available on the discussion page.

View discussion