আকাশতলে দলে দলে মেঘ যে ডেকে যায়
‘আ য় আ য় আ য়’॥
জামের বনে আমের বনে রব উঠেছে তাই—
‘যা ই যা ই যা ই।
উড়ে যাওয়ার সাধ জাগে তার পুলক-ভরা ডালে
পাতায় পাতায়॥
নদীর ধারে বারে বারে মেঘ যে ডেকে যায়—
‘আ য় আ য় আ য়’।
কাশের বনে ক্ষণে ক্ষণে রব উঠেছে তাই—
‘যা ই যা ই যা ই’।
মেঘের গানে তরীগুলি তান মিলিয়ে চলে
পাল-তোলা পাখায়॥
Discussion
Public comments for Akashtole Dole Dole Megh Je Deke Jay are available on the discussion page.
View discussion