একেলা গোরী জলকে চলে গঙ্গাতীর।
অঙ্কে ঢুলিয়া পড়ে লালসে অলস সমীর॥
কাঁকনে কলসে বাজে
কত কথা পথ মাঝে,
আঁচল চুমিছে শিশির॥
তটিনীতে চলে কি গো
সোনার বরন মায়া-মৃগ,
নয়নে আবেশ মদির।
রাঙা উষার রাঙা সতিন,
পথ-ভোলা ছন্দ কবির॥
একেলা গোরী জলকে চলে গঙ্গাতীর।
অঙ্কে ঢুলিয়া পড়ে লালসে অলস সমীর॥
কাঁকনে কলসে বাজে
কত কথা পথ মাঝে,
আঁচল চুমিছে শিশির॥
তটিনীতে চলে কি গো
সোনার বরন মায়া-মৃগ,
নয়নে আবেশ মদির।
রাঙা উষার রাঙা সতিন,
পথ-ভোলা ছন্দ কবির॥
Discussion
Public comments for Akela Gori Jolke Chole Gongatir are available on the discussion page.
View discussion