পায়ে বিঁধেছে কাঁটা সজনি ধীরে চলো।
ধীরে ধীরে ধীরে চলো।
চলিতে ছলকি যায় ঘটে জল ছল ছল॥
একে পথ আঁকা বাঁকা,
Tahে কণ্টক-শাখা
আঁচল ধরে টানে, টলে তনু টলমল॥
ভরা যৌবন-তরি,
তাহে ভরা গাগরি,
বুঝি হয় ভরা-ডুবি, ছি ছি আমার এ কী হল॥
পথের পাশে ও কে
হাসে ডাগর চোখে,
হাসিবে পথের লোকে সখি সরে যেতে বলো॥
Discussion
Public comments for Paaye Bidheche Kanta Sajoni Dhire Cholo are available on the discussion page.
View discussion