আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর।
আদরের বন্ধু রইল কত দূর।।
আগে যদি জানতাম বন্ধু নিদয়া নিষ্ঠুর
তেকেনে বাড়াইলাম প্ৰেম আমি এতো দূর।।
সরছানা মাখনরে বন্ধু লুচিপুরী গুড়
বন্ধর লাগি ঘরে থইয়া আমি হইলাম চুর।।
ভাইবে রাধারমণ বলে শুন গো ধনী রাই
অবশ্য আসিবা তোমার শ্ৰীনন্দের কানাই।
Discussion
Public comments for Akhi Hoilo Ghor Go Sokhi Nishi Hoilo Bhor are available on the discussion page.
View discussion