প্ৰেম করি ভুবিলাম গো সই মনে বিষম জ্বালা
দেখা দেয় না প্রাণনাথ শ্যামচাঁদ কালা।।
তার নয়নে অঞ্জন অর্মকা রূপ লাগিয়াছে স্বপনে
চূড়ার উপর ময়ূর পাখা হেলাইছে পবনে।।
ভুবন মোহন শ্যাম নটাবর রূপ লাগিয়াছে নয়নে
বিবাণী করেছে আমায় সেই প্রেমের মহাজনে।
বন্ধু আমার সোনাচান তার লাগি হারাইলাম মান
রাধারমণ কয় মনের আশা পাই যে নরে শ্যামকাল।।
Discussion
Public comments for Prem Kori Bhulilam Go Soi are available on the discussion page.
View discussion