Back to Library
Devotional

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ He Namaji Amar Ghore

Kazi Nazrul Islam

He Namaji Amar Ghore lyrics by Kazi Nazrul Islam (1935). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 27, 2026

Lyrics

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ
দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ

আমি গোনাহগার বে-খবর
নামাজ পড়ার নাই অবসর
তব, চরণ-ছোওয়ার এই পাপীরে কর সরফরাজ।।

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ।।

তোমার অজুর পানি মোছ আমার পিরহান দিয়ে
আমার এই ঘর হউক মসজিদ তোমার পরশ নিয়ে ;
যে শয়তান ফন্দিতে ভাই
খোদার ডাকার সময় না পাই
সেই শয়তান থাক দূরে (শুনে ) তকবীরের আওয়াজ।।

Read in Banglish
He namaji amar ghore namaj poro aaj Dilam tomar choron tole hridoy jaynamaj Ami gunahgar be-khobor Namaj porar nai oboshor Tobo, choron-choawar ei papire koro sorforaj.. He namaji amar ghore namaj poro aaj.. Tomar ojur pani mocho amar pirhan diye Amar ei ghor houk mosjid tomar porosh niye ; Je shoitan phondite bhai Khodar dakar somoy na pai Sei shoitan thak dure (shune) tokbirer awaaj..

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

Je Peyeche Allar Nam Sonar Kathi

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

Kazi Nazrul Islam

"যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি। দ্বীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে। সে সদাই বিভোর পিয়ে খোদার এশক খাঁটি।"

Devotional

Rosul Namer Phul Enechi Re

রসুল নামের ফুল এনেছি রে

Kazi Nazrul Islam

"রসুল নামের ফুল এনেছি রে (আয়) গাঁথবি মালা কে? এই মালা নিয়ে রাখবি বেঁধে আল্লা তালাকে॥"

Devotional

Dur Araber Swapon Dekhi

দূর আরবের স্বপন দেখি

Kazi Nazrul Islam

"দূর আরবের স্বপন দেখি বাংলা দেশের কুটির হতে বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥"

Devotional

Namaj Roja Hajj Jakater Posarini Ami

নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি

Kazi Nazrul Islam

"নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি। নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।"

Devotional

Priyo Muhre-Nobuyot-Dhari He Hazrat

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

Kazi Nazrul Islam

"প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায়। মোহাম্মদ মোস্তফা, আহমদ মুজতবা– নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।।"

Discussion

Public comments for He Namaji Amar Ghore are available on the discussion page.

View discussion