যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি
তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি।।
দ্বীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে।
সে সদাই বিভোর পিয়ে খোদার এশক খাঁটি।।
সে গৃহী, তবু ঘরে তাহার মন থাকে না;
হাঁসের মতো জলে থেকেও জল মাখে না।
তার সবই সমান খাঁটি সোনা এঁটেল মাটি।।
সবই খোদার দান ভেবে সে গ্রহন করে,
দুঃখ-অভাব সুখের মতোই জড়িয়ে ধরে
ভোগ করে সে নিত্য বেহেশত পরিপাটী।।
Discussion
Public comments for Je Peyeche Allar Nam Sonar Kathi are available on the discussion page.
View discussion