Back to Library
Devotional

রসুল নামের ফুল এনেছি রে Rosul Namer Phul Enechi Re

Kazi Nazrul Islam

Read Rosul Namer Phul Enechi Re in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

Lyrics

রসুল নামের ফুল এনেছি রে
(আয়) গাঁথবি মালা কে?
এই মালা নিয়ে রাখবি বেঁধে
আল্লা তালাকে॥

অতি অল্প ইহার দাম
শুধু আল্লা রসুল নাম,
এই মালা প’রে দুঃখ-শোকের
ভুলবি জ্বালাকে॥

এই ফুল ফোটে ভাই দিনে রাতে
(ভাই,রে ভাই!) হাতের কাছে তোর
ও তুই কাঁটা নিয়ে দিন কাটালি রে
তাই রাত হ’ল না ভোর।

এর সুগন্ধ আর রূপ র’য়ে যায়
নিত্য এসে তোর দরজায় রে
পেয়ে ভাতের থালা ভুললি রে তুই
চাঁদের থালাকে॥

Read in Banglish
Rosul namer phul enechi re (Ay) gathbi mala ke? Ei mala niye rakhbi bedhe Allah talake. Oti olpo ihar dam Shudhu Allah Rosul nam, Ei mala pore dukkho-shoker bhulbi jwalake. Ei phul phote bhai dine rate (Bhai re bhai!) hater kache tor O tui kanta niye din katali re Tai raat holo na bhor. Er sugondho ar rup roye jay Nityo eshe tor dorjay re Peye bhater thala bhulli re tui Chander thalake.

Related songs

More songs you may enjoy.

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Devotional

He Namaji Amar Ghore

হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ

Kazi Nazrul Islam

"হে নামাজী আমার ঘরে নামাজ পড় আজ দিলাম তোমার চরণ তলে হৃদয় জায়নামাজ আমি গোনাহগার বে-খবর নামাজ পড়ার নাই অবসর"

Devotional

Je Peyeche Allar Nam Sonar Kathi

যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি

Kazi Nazrul Islam

"যে পেয়েছে আল্লার নাম সোনার কাঠি তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি। দ্বীন দুনিয়া দুই-ই পায় সে মজা লোটে। সে সদাই বিভোর পিয়ে খোদার এশক খাঁটি।"

Devotional

Dur Araber Swapon Dekhi

দূর আরবের স্বপন দেখি

Kazi Nazrul Islam

"দূর আরবের স্বপন দেখি বাংলা দেশের কুটির হতে বেহোশ হয়ে চলেছি যেন কেঁদে কেঁদে কাবার পথে॥"

Devotional

Namaj Roja Hajj Jakater Posarini Ami

নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি

Kazi Nazrul Islam

"নামাজ রোজা হজ্ব জাকাতের পসারিণী আমি। নবীর কলমা হেঁকে ফিরি পথে দিবস-যামী।।"

Devotional

Priyo Muhre-Nobuyot-Dhari He Hazrat

প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত

Kazi Nazrul Islam

"প্রিয় মুহরে-নবুয়ত-ধারী হে হজরত (প্রিয়) তারিতে উম্মত এলে ধরায়। মোহাম্মদ মোস্তফা, আহমদ মুজতবা– নাম জপিতে নয়নে আঁসু ঝরায়।।"

Discussion

Public comments for Rosul Namer Phul Enechi Re are available on the discussion page.

View discussion