আমাদের শান্তিনিকেতন Amader Santiniketan

আমাদের শান্তিনিকেতন আমাদের সব হতে আপন।
তার আকাশ-ভরা কোলে মোদের দোলে হৃদয় দোলে,
মোরা বারে বারে দেখি তারে নিত্যই নূতন॥

মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা,
মোদের নীল গগনের সোহাগ-মাখা সকাল-সন্ধ্যাবেলা।
মোদের শালের ছায়াবীথি বাজায় বনের কলগীতি,
সদাই পাতার নাচে মেতে আছে আম্‌লকী-কানন॥

আমরা যেথায় মরি ঘুরে সে যে যায় না কভু দূরে,
মোদের মনের মাঝে প্রেমের সেতার বাঁধা যে তার সুরে।
মোদের প্রাণের সঙ্গে প্রাণে সে যে মিলিয়েছে এক তানে,
মোদের ভাইয়ের সঙ্গে ভাইকে সে যে করেছে এক-মন॥

বাংলিশ/Banglish

Amader Santiniketan amader sob hote apon. Tar akash-bhora kole moder dole hridoy dole, Mora bare bare dekhi tare nityoi nuton. Moder torumuler mela, moder khola mather khela, Moder nil gogoner sohag-makha sokal-sondhyabela. Moder shaler chhayabithi bajay boner kologiti, Sodai patar nache mete ache amloki-kanon. Amra jethay mori ghure se je jay na kobhu dure, Moder moner majhe premer setar bandha je tar sure. Moder praner songe prane se je miliyeche ek tane, Moder bhaiyer songe bhai-ke se je koreche ek-mon.

Discussion

Public comments for Amader Santiniketan are available on the discussion page.

View discussion