আমার বাবা মারা গেছে বুঝবো সে তো আমি
কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।
আমার বাবা স্বর্গে থাক আর নরকে তলিয়ে থাক
তোমার তাতে কী আসে যায় তুমি কেন গলাও নাক
সে মুক্তি মোক্ষ পাক বা না পাক
বুঝবে জগৎস্বামী।
কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।।
নিজের মুক্তিরই খবর নাই কী হবে পরলোকে
তোমায় পরের আত্মার মুক্তি দেয়ার এজেন্সিটা দিলো কে?
কেন স্বর্গের টিকিট বেচে ব্ল্যাকে
করো যজমানকে নরকগামী?
কেন তোমায় দেবো থালা-বাটি-ধূতি-গামছা দামি-দামি।।
যার পঞ্চভৌতিক দেহই নাই সে কেমন করে পিণ্ডি খায়
আবার পিণ্ডি খেয়েই স্বর্গ পেলে কর্মফলটা কোথায় যায়?
নকুল বলে গা জ্বলে যায়
দেখে এসব ভণ্ডামী।।
Discussion
Public comments for Amar Baba Mara Geche Bujhbo Se To Ami are available on the discussion page.
View discussion