আমার বন্ধু আনি দেও গো তোরা
আমার কালা আনি দেও গো তোরা–
কই, ও শ্যাম মনোহরা।।
পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম গো
তোদেরি পাড়া।
ওরে, মারিয়ো না, মারিয়ো না দূতী,
আমি তোদেরি পিরিাতের মারা।।
ভাবিয়ে রাধারমণ বলে,
ভাবিয়া তনু হইল গো সারা।
ওরে, মারিয়ো না, মারিয়ো না বন্ধু
শ্যাম আছে গোপনের ফাড়া।
Discussion
Public comments for Amar Bondhu Ani Deo Go Tora are available on the discussion page.
View discussion